বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যেও দর্শকদের নজর কাড়ছে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটক ‘ভালোবাসার গল্প’। মুক্তির মাত্র সাত দিনের মাথায় নাটকটি ইউটিউবে ১ কোটি ভিউ অতিক্রম করেছে।
এর আগে মুক্তির
চার দিনের মধ্যেই নাটকটি ৯৪ লাখের বেশি ভিউ অর্জন করে। এরপর দর্শকদের ধারাবাহিক আগ্রহে
অল্প সময়েই এটি ১ কোটির মাইলফলক স্পর্শ করে।
পারিবারিক আবহে
নির্মিত নাটকটির গল্প আবর্তিত হয়েছে দুই বন্ধুর পরিবার, তাদের সন্তানদের ভালোবাসা,
সম্পর্কের টানাপোড়েন, সুখ-দুঃখ এবং জীবনের নানা বাস্তবতাকে ঘিরে। পরিচিত পারিবারিক
ঘটনাগুলো আবেগঘনভাবে তুলে ধরায় দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে নাটকটি।
নির্মাতা রাফাত
মজুমদার রিংকু বলেন, “শুধু নায়ক-নায়িকার প্রেম নয়, তাদের ঘিরে থাকা অন্য চরিত্রগুলোর
আবেগ, বাস্তবতা ও সীমাবদ্ধতাও গল্পে তুলে ধরা হয়েছে। ধীরে ধীরে গল্প জটিলতার দিকে এগোয়,
যা দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখে। প্রত্যাশার চেয়েও ভালো সাড়া পেয়েছি।”
সিএমভির কর্ণধার
এসকে শাহেদ আলী পাপ্পু বলেন, “বিশ্বকাপ চলাকালীন প্রায় দেড় ঘণ্টার একটি নাটক দর্শকদের
এতটা আগ্রহ তৈরি করবে, সেটি আমাদের জন্য আনন্দের। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া আমাদের
আরও ভালো কাজের অনুপ্রেরণা দিচ্ছে।”
ইমরাউল রাফাত ও
অভ্র মাহমুদ-এর চিত্রনাট্যে নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা
তটিনী, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, দীপা খন্দকার, মিলি বাশারসহ
আরও অনেকে। নাটকটিতে রবিউল ইসলাম জীবন-এর কথায় ‘তোমার হতে চাই’ শিরোনামের একটি গানও
রয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও সজীব দাস। বর্তমানে নাটকটি সিএমভির
অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দর্শকদের জন্য উন্মুক্ত রয়েছে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন