সংবাদ

প্রিয়াঙ্কা চোপড়ার নতুন লুক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:১৩ পিএম

প্রিয়াঙ্কা চোপড়ার নতুন লুক

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস-এর জন্মদিন উপলক্ষে বহুল প্রতীক্ষিত প্যান-ওয়ার্ল্ড সিনেমা ‘বারাণসী’ থেকে প্রকাশ করা হয়েছে তার নতুন দুটি চরিত্রের লুক। নির্মাতা এস. এস. রাজামৌলি সামাজিক মাধ্যমে লুক দুটি প্রকাশ করেন।

রাজামৌলির উচ্চাভিলাষী এই সিনেমার গল্প বিস্তৃত হয়েছে হাজার বছরের ইতিহাসজুড়ে। অ্যান্টার্কটিকা, আফ্রিকা থেকে ভারতের বারাণসী—বিভিন্ন ভূখণ্ডকে কেন্দ্র করে এগিয়ে যাবে এর কাহিনি। সিনেমাটিতে মহেশ বাবু দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। তাকে দেখা যাবে প্রধান চরিত্র রুদ্র এবং হিন্দু দেবতা রাম-এর ভূমিকায়। অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস অভিনয় করছেন মন্দাকিনী চরিত্রে। প্রধান প্রতিপক্ষ কুম্ভ চরিত্রে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন।

এর আগে এক সাক্ষাৎকারে রাজামৌলি জানান, মন্দাকিনী চরিত্রের জন্য এমন একজন অভিনেত্রীর প্রয়োজন ছিল, যিনি একই সঙ্গে শক্তি ও সংবেদনশীলতা বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তার ভাষায়, প্রিয়াঙ্কা সেই প্রত্যাশা পূরণ করেছেন এবং ছবিতে তার অভিনয়ে তিনি দারুণ সন্তুষ্ট। হলিউডে ‘সিটাডেল’ ও ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’-এর মতো প্রকল্পে কাজ করার পর এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন প্রিয়াঙ্কা।

অভিনেত্রীর ভাষায়, ‘ভারতীয় সিনেমায় ফেরার যদি কোনো আদর্শ উপায় থাকে, তবে সেটি এমন একটি চলচ্চিত্রের মাধ্যমেই। রাজামৌলি স্যারের দৃষ্টিভঙ্গি সত্যিই অনন্য।’ উল্লেখ্য, অস্কারজয়ী ‘আরআরআর’-এর পর ‘বারাণসী’-ই রাজামৌলির প্রথম চলচ্চিত্র। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন অস্কারজয়ী সুরকার এম. এম. কীরাভানি। আগামী ৭ এপ্রিল ২০২৭ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

প্রিয়াঙ্কা চোপড়ার নতুন লুক

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত