সংবাদ

ওটিটিতে সামান্থার ‘মা ইন্টি বাঙ্গারাম’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:০৪ পিএম

ওটিটিতে সামান্থার ‘মা ইন্টি বাঙ্গারাম’

প্রেক্ষাগৃহে দারুণ সাফল্যের পর এবার ওটিটি দর্শকদের জন্য উন্মুক্ত হচ্ছে সামান্থা রুথ প্রভু অভিনীত আলোচিত তেলেগু সিনেমা ‘মা ইন্টি বাঙ্গারাম’। নন্দিনী রেড্ডি পরিচালিত এবং রাজ নিদিমোরুর সৃষ্ট অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটি ১৭ জুলাই থেকে স্ট্রিমিং শুরু হয়েছে জিওহটস্টারে। প্রেক্ষাগৃহে মুক্তির ২৮ দিন পর ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে ছবিটি। বর্তমানে তেলেগু চলচ্চিত্রে চার সপ্তাহ পর ওটিটি মুক্তির যে ধারা চলছে, সেই নীতিই অনুসরণ করেছেন নির্মাতারা।

জিওহটস্টারের তথ্যমতে, সিনেমাটি তেলেগু, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় দেখা যাবে। তবে আপাতত হিন্দি ডাব সংস্করণ মুক্তির কোনো পরিকল্পনা নেই। এ ঘোষণা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক দর্শক হিন্দি সংস্করণের দাবি জানালেও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে নতুন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

সিনেমার কেন্দ্রীয় চরিত্র স্বর্ণা, যার ভূমিকায় অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু। বিয়ের দুই বছর পর প্রথমবার স্বামীর পরিবারে এসে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে সে। কিন্তু পরিবারের অন্য পুত্রবধূর সঙ্গে তুলনা এবং অতীত থেকে ফিরে আসা করুণা নামের এক ব্যক্তির উপস্থিতি তার জীবনে নতুন সংকট তৈরি করে। অতীতের অন্ধকার গোপন রাখতে গিয়ে স্বর্ণাকে আবারও সহিংসতার পথে ফিরতে হয়। ছবিটিতে আরও অভিনয় করেছেন গুলশন দেবাইয়া, দিগন্ত মানচালে, শ্রীমুখী, গৌতমী ও মঞ্জুষা মুক্কাভিল্লি। সংগীত পরিচালনা করেছেন সন্তোষ নারায়ণন।

মুক্তির পর সমালোচক ও দর্শক—উভয়ের প্রশংসা কুড়ায় ‘মা ইন্টি বাঙ্গারাম’। বিশ্বব্যাপী ১০০ কোটির বেশি রুপি আয় করে এটি ১০০ কোটির ক্লাবে জায়গা পাওয়া প্রথম নারীপ্রধান তেলেগু সিনেমা হিসেবে ইতিহাস গড়ে। সিনেমাটির সাফল্য নিয়ে এক সাক্ষাৎকারে সামান্থা জানান, মুক্তির আগে একজন প্রদর্শক তাকে বলেছিলেন, “নায়িকাকেন্দ্রিক সিনেমা দেখতে কে আসবে? বড় নায়কের ছবি হলে মানুষ আসে, কিন্তু শুধু একজন নায়িকাকে কেন্দ্র করে বানানো সিনেমা কেউ দেখবে না।” তবে বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের মাধ্যমে সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে ‘মা ইন্টি বাঙ্গারাম’।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ওটিটিতে সামান্থার ‘মা ইন্টি বাঙ্গারাম’

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত