সংবাদ

বৈশাখী টিভিতে ‘গৃহযুদ্ধ’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:১০ পিএম

বৈশাখী টিভিতে ‘গৃহযুদ্ধ’

পারিবারিক টানাপোড়েন, ভুল বোঝাবুঝি আর হাস্যরসের মিশেলে বৈশাখী টিভিতে শুরু হচ্ছে নতুন কমেডি ধারাবাহিক নাটক ‘গৃহযুদ্ধ’। নাটকটি প্রচার হবে সপ্তাহে তিন দিন—প্রতি শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে।

নাটকটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহিন খান। এতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, চিত্রলেখা গুহ, আরফান আহমেদ, শেলী আহসান, রকি খান, ফাতেমা-তুজ-জোহরা, সাব্বির অর্নব, হায়দার আলী, জুলফিকার চঞ্চল, সীমান্ত আহমেদ, হানিফ পালোয়ান, জ্যোতি ইসলাম, অনন্যা ইসলাম, সুমাইয়া অর্পা, হিরা মনি, রিমু রোজা খন্দকার, টুহিন চৌধুরী, সান্তনা ইসলাম সোমা, মাফিয়া বিথি, মিমু সারিয়াসহ আরও অনেকে। 

নাটকের কেন্দ্রীয় চরিত্র বাশার সাহেব একজন সফল ব্যবসায়ী। তবে তার সব সম্পদ এসেছে শ্বশুরের কাছ থেকে। একসময় ঘরজামাই হিসেবে থাকা বাশার এখনো স্ত্রী জুলেখার ভয়ে চলেন। জুলেখা স্বামীর অন্য কোনো নারীর সঙ্গে কথা বলা তো দূরের কথা, তাকানোও সহ্য করতে পারেন না। এ নিয়েই তাদের সংসারে লেগে থাকে নিত্যদিনের হাস্যকর ঝগড়া-বিবাদ।

বাশার ও জুলেখার ছেলে আবির, মেয়ে রিয়া এবং পুত্রবধূ সোনিয়াকে ঘিরেও ছোটখাটো নানা ঘটনা ঘটতে থাকে। পরিবারের সব সমস্যার নির্ভরযোগ্য সমাধানদাতা হলো কাজের মেয়ে লাইজু। বুদ্ধিমত্তা, উপস্থিত বুদ্ধি ও চৌকস আচরণের কারণে বাড়ির সবাই তার ওপর নির্ভরশীল। তাকে দেখে অনেকেই কাজের মেয়ে নয়, বরং বাড়ির সদস্য বলেই মনে করেন।

গল্পে মোড় আসে যখন গ্রাম থেকে কুদ্দুস, তার মা জামেলা এবং বোন রাবেয়া বাশার সাহেবের বাড়িতে এসে হাজির হন। কুদ্দুস নিজেকে বাশারের ছেলে এবং জামেলা নিজেকে বাশারের স্ত্রী দাবি করে সম্পত্তির ভাগ চান। তাদের এই দাবিকে কেন্দ্র করে গোটা পরিবারে শুরু হয় চরম অস্থিরতা, যা রূপ নেয় এক অভিনব ‘গৃহযুদ্ধে’।

হাস্যরস, পারিবারিক দ্বন্দ্ব, মান-অভিমান এবং নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে এগিয়ে যাবে ‘গৃহযুদ্ধ’-এর গল্প। নির্মাতার প্রত্যাশা, ভিন্নধর্মী এই কমেডি ধারাবাহিক দর্শকদের বিনোদনের নতুন মাত্রা যোগ করবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

বৈশাখী টিভিতে ‘গৃহযুদ্ধ’

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত