সংবাদ

‘আন্ধার’ দিয়ে সিনেমায় রেহান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম

‘আন্ধার’ দিয়ে সিনেমায় রেহান

আগামী ১৯ জুলাই শুরু হচ্ছে এই সময়ের তরুণ অভিনেতা ফররুখ আহমেদ রেহানের প্রথম সিনেমা ‘আন্ধার’-এর প্রচারণা। নাটক ও ইউটিউব ফিল্মে দর্শকদের প্রশংসা কুড়ানোর পর এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে টাঙ্গাইলের এই অভিনেতার।

অল্প সময়ের মধ্যেই অভিনয়জগতে নিজের উপস্থিতি জানান দিয়েছেন রেহান। বিভিন্ন গল্পনির্ভর নাটকে অভিনয়ের পাশাপাশি গেল ঈদে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ইউটিউব ফিল্ম ‘অভিযান’-এ নিজের চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এবার রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’-এর মাধ্যমে শুরু হচ্ছে তার চলচ্চিত্র যাত্রা।

সুমন, শাকিব ও আদনানের গল্পে নির্মিত এই সিনেমায় রেহান অভিনয় করেছেন দেশের গুণী শিল্পী আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, গাজী রাকায়েতসহ আরও অনেকের সঙ্গে। বর্তমানে সিনেমাটির কিছু অংশের শুটিং বাকি থাকলেও প্রচারণার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

নিজের প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রেহান বলেন, “‘আন্ধার’ আমার অভিনীত প্রথম সিনেমা। এতে আমি অভিনয় করছি, তবে সিনেমার গল্প কিংবা আমার চরিত্র সম্পর্কে এখনই কিছু বলতে পারছি না। রায়হান রাফী ভাই একজন মেধাবী ও পরীক্ষিত নির্মাতা। আমার বিশ্বাস, দর্শকদের ভালো লাগবে সিনেমাটি। সবচেয়ে বড় বিষয় হলো, এত গুণী শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। অভিনয়ের জগতে আমি এখনও নতুন। তাদের সঙ্গে কাজ করতে করতেই শিখছি।”

সিনেমাটির অন্যতম গল্পকার শাকিব চৌধুরী জানান, ‘হিমেল’ চরিত্রটির জন্য তারা একেবারে নতুন একজন মুখ খুঁজছিলেন। তার ভাষায়, “হিমেল চরিত্রের জন্য আমাদের একজন নতুন ট্যালেন্ট প্রয়োজন ছিল, যাকে দর্শকদের সামনে একেবারে নতুনভাবে উপস্থাপন করা যাবে। রায়হান রাফী অনেক খুঁজে রেহানকে খুঁজে বের করেছেন। আমার বিশ্বাস, ‘আন্ধার’ মুক্তির পর দর্শক তাকে নতুন করে চিনবে এবং খুঁজবে।”

চলতি বছরের শেষ দিকে মুক্তির পরিকল্পনা রয়েছে ‘আন্ধার’-এর। নির্মাতাদের পাশাপাশি রেহানের শুভাকাঙ্ক্ষীরাও আশাবাদী, নিজের প্রথম সিনেমাতেই লুক, অভিনয় ও উপস্থিতির মাধ্যমে দর্শকদের মনে শক্ত অবস্থান তৈরি করতে পারবেন এই তরুণ অভিনেতা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

‘আন্ধার’ দিয়ে সিনেমায় রেহান

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত