সংবাদ

আসছে ‘পথহারা মন’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৪ পিএম

আসছে ‘পথহারা মন’

দীর্ঘ আট বছর পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাদের নতুন নাটকের নাম ‘পথহারা মন’, যেখানে প্রেম, সম্পর্কের টানাপোড়েন এবং মানুষের আবেগের গল্প উঠে এসেছে।

নাটকে জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী ও দীপা খন্দকার। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ডা. এজাজুল ইসলাম ও মনিরা আক্তার মিঠু।

নির্মাতা রাজ বলেন, “পথহারা মন’ মূলত ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং মানুষের আবেগের গল্প। দর্শক যেন নিজেদের জীবনের কিছু মুহূর্ত এই নাটকে খুঁজে পান, সেই ভাবনা থেকেই এটি নির্মাণ করেছি।”

জাহিদ হাসানকে নিয়ে সর্বশেষ ২০১৮ সালে ‘ছেলেমানুষি’ নামে একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন রাজ। দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুজনই। রাজ বলেন, “দীর্ঘদিন পর জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। তার অভিনয় নাটকটিকে অন্য মাত্রা দিয়েছে। অভিজ্ঞ ও তরুণ শিল্পীদের সমন্বয়ে দারুণ একটি টিম পেয়েছি।”

অন্যদিকে জাহিদ হাসান বলেন, “রাজের সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই ভালো। অনেকদিন পর আবারও তার পরিচালনায় কাজ করছি। গল্পটি আন্তরিক, আর আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং।” জাকিয়া হোসেন তৃষার গল্পে নাটকটির পাণ্ডুলিপি তৈরি করেছেন আসাদ জামান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শিগগিরই ইউটিউবের সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘পথহারা মন’।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

আসছে ‘পথহারা মন’

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত