সংবাদ

দর্শক মাতাচ্ছে ইয়াশ-তটিনীর ‘ভালোবাসার গল্প’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৬:০৪ পিএম

দর্শক মাতাচ্ছে ইয়াশ-তটিনীর ‘ভালোবাসার গল্প’

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনার মধ্যেও ইউটিউবে দর্শকদের নজর কাড়ছে ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী অভিনীত নাটক ‘ভালোবাসার গল্প’। মুক্তির পর থেকেই পারিবারিক আবেগ, বাস্তবধর্মী গল্প এবং শিল্পীদের অভিনয়ের কারণে নাটকটি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

ইউটিউবে প্রকাশের মাত্র চার দিনের মধ্যেই নাটকটি ৯৬ লাখের বেশি ভিউ অর্জন করেছে। বর্তমান গতিধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই এটি এক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করবে বলে ধারণা করা হচ্ছে। নাটকের গল্প আবর্তিত হয়েছে দুই বন্ধুর পরিবারকে ঘিরে। তাদের সম্পর্ক, সন্তানদের বেড়ে ওঠা, ভালোবাসা, দায়িত্ব, সুখ-দুঃখ ও জীবনের নানা টানাপোড়েন মিলিয়ে নির্মিত হয়েছে এক আবেগঘন পারিবারিক গল্প, যেখানে দর্শক নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছেন। ইউটিউবে নাটকটি দেখে দর্শকদের মন্তব্যেও মিলেছে ইতিবাচক প্রতিক্রিয়া।

একজন দর্শক লিখেছেন, “রিয়েল লাইফে সম্পর্কটা না পাওয়া পর্যন্তই থাকে, বাকিটা শুধু নাটকেই সুন্দর।” আরেকজনের মন্তব্য, “কিছু মানুষ নিজের হয়েও নিজের হয় না, কিছু সম্পর্কের কোনো নাম থাকে না থাকে শুধু দায়িত্ব।”

আরেক দর্শক লেখেন, “ইয়াশ রোহান ও তটিনীর অসাধারণ অভিনয়ে আবারও একটি হৃদয়ছোঁয়া নাটক উপহার পেয়েছি। অনেক দিন পর এমন সুন্দর গল্প ও উপস্থাপনা সত্যিই মুগ্ধ করেছে।” ইয়াশ-তটিনী জুটির অনস্ক্রিন রসায়নের প্রশংসাও করেছেন অনেক দর্শক। একজন মন্তব্য করেন, “অনেক দিন পর এই জুটিকে একসঙ্গে দেখে ভালো লাগলো। চরিত্রের মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং তাদের অভিনয় গল্পটিকে আরও জীবন্ত করে তুলেছে।” নাটকটির নির্মাতা রাফাত মজুমদার রিংকু জানান, অতিরঞ্জিত নাটকীয়তার পরিবর্তে সাধারণ মানুষের জীবনের ছোট ছোট অনুভূতি ও বাস্তবতাকেই গুরুত্ব দেওয়া হয়েছে।

তার ভাষায়, “শুধু নায়ক-নায়িকা নয়, প্রতিটি চরিত্রের আবেগ ও বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করেছি। গল্পটি ধীরে ধীরে এগিয়ে গিয়ে দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখবে—এমনভাবেই নির্মাণ করা হয়েছে। দর্শকদের ইতিবাচক সাড়া আমাদের অনুপ্রাণিত করছে।”

নির্মাতা প্রতিষ্ঠান সিএমভি-র কর্ণধার এস কে শাহেদ আলী পাপ্পু বলেন, “খেলার মৌসুমেও প্রায় দেড় ঘণ্টার একটি নাটক দর্শকদের আগ্রহ ধরে রাখতে পেরেছে। দর্শকদের এই ইতিবাচক সাড়া আমাদের জন্য বড় প্রাপ্তি।” ইমরাউল রাফাত ও অভ্র মাহমুদ-এর চিত্রনাট্যে নির্মিত ‘ভালোবাসার গল্প’ নাটকে ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, দীপা খন্দকার ও মিলি বাশার। নাটকটিতে ব্যবহৃত ‘তোমার হতে চাই’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও সজীব দাস।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

দর্শক মাতাচ্ছে ইয়াশ-তটিনীর ‘ভালোবাসার গল্প’

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত