সংবাদ

নাট্যমঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৬:০৩ পিএম

নাট্যমঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী

রুপালি পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী দীর্ঘ ২৫ বছর পর আবারও নাট্যমঞ্চে ফিরছেন। নতুন নাটক ‘নকাব’-এর মাধ্যমে অভিনয়ের শিকড়ে ফেরার এই যাত্রা শুরু করছেন তিনি।

মঞ্চে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন নওয়াজউদ্দিন। সেখানে ‘নকাব’ নাটকের কলাকুশলীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শিকাগো সফরে যেতে দেখা যায় তাকে। সফরে তার সঙ্গে রয়েছেন মেয়ে শোরা সিদ্দিকীও।

ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “নকাবের দলের সঙ্গে শিকাগো যাচ্ছি।” নওয়াজউদ্দিনের কাছে ‘নকাব’ কেবল একটি নাটক নয়, বরং এটি তার অভিনয়জীবনের শুরুতে ফিরে যাওয়ার এক আবেগঘন উপলক্ষ। বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার আগে তিনি দীর্ঘদিন থিয়েটারে কাজ করেছেন। নাট্যচর্চা, কর্মশালা এবং মঞ্চাভিনয়ের অভিজ্ঞতাই তার অভিনয়জীবনের ভিত গড়ে দিয়েছে। পরবর্তীতে ‘গ্যাংস অব ওয়াসেপুর’-সহ একাধিক আলোচিত চলচ্চিত্র ও ওয়েব সিরিজে তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অভিনয় বিশ্লেষকদের মতে, তার সেই স্বতন্ত্র অভিনয়ভঙ্গির পেছনে থিয়েটারের অভিজ্ঞতার বড় অবদান রয়েছে। সিনেমা ও ওটিটির ব্যস্ততার মধ্যেও মঞ্চের প্রতি ভালোবাসা কখনোই হারিয়ে ফেলেননি নওয়াজউদ্দিন।

তাই ২৫ বছর পর তার এই প্রত্যাবর্তনকে শুধুই নতুন একটি নাটকে অভিনয় হিসেবে নয়, বরং নিজের শিল্পীসত্তার শিকড়ে ফিরে যাওয়ার মুহূর্ত হিসেবে দেখছেন নাট্যপ্রেমীরা। শিকাগো সফরে মেয়ে শোরা সিদ্দিকীর উপস্থিতিও ভক্তদের নজর কেড়েছে। ব্যক্তিগত জীবন সাধারণত প্রচারের বাইরে রাখলেও বিশেষ কিছু মুহূর্তে পরিবারের সঙ্গে কাটানো সময়ের ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন এই অভিনেতা।

দীর্ঘ আড়াই দশক পর নওয়াজউদ্দিন সিদ্দিকীকে আবার মঞ্চে দেখতে মুখিয়ে রয়েছেন তার অনুরাগী ও থিয়েটারপ্রেমীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

নাট্যমঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত