বাংলা গানের জনপ্রিয় শিল্পী ও একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী শুভ্র দেবের কালজয়ী গান ‘এ মন আমার পাথরতো নয়’ ইউটিউবে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি ইতোমধ্যে আড়াই কোটিরও বেশি (২৫ মিলিয়ন) দর্শক-শ্রোতা উপভোগ করেছেন। নব্বইয়ের দশকে ক্যাসেট আকারে প্রকাশিত এই গানটি মুক্তির পরপরই তুমুল জনপ্রিয়তা অর্জন করে।
গানের কথা লিখেছিলেন
আহমেদ রিজভী এবং সুর ও সংগীত পরিচালনা করেছিলেন প্রণব ঘোষ। ক্যাসেট যুগের অন্যতম সাড়া
জাগানো গান হিসেবে এটি এখনও শ্রোতাদের আবেগে সমানভাবে জায়গা করে রেখেছে।
সময়ের সঙ্গে তাল
মিলিয়ে শুভ্র দেব ২০২০ সালের ৯ জুন নিজের ইউটিউব চ্যানেল-এ গানটি প্রকাশ করেন। এরপর
থেকে কোনো ধরনের প্রচারণামূলক বুস্ট ছাড়াই গানটি ২৫ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে।
এ অর্জন প্রসঙ্গে
স্মৃতিচারণ করে শুভ্র দেব বলেন, “‘এ মন আমার পাথর তো নয়’ ইউটিউবে ২৫ মিলিয়ন পার হয়ে
গেল, কোনো বুস্টআপ ছাড়াই। আসলে ভালো কথা ও সুরের স্যাড সং এখনও মানুষের হৃদয়ের গভীরে
বেঁচে আছে—এটাই সবচেয়ে আশার কথা।”
গানটির সঙ্গে জড়িয়ে
থাকা সহশিল্পীদেরও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি। জানান, কিবোর্ডে ছিলেন মানাম আহমেদ,
লিড গিটারে সেলিম হায়দার, বেস গিটারে ফরিদ, রিদম প্রোগ্রামিং করেছিলেন পুলক এবং সাউন্ড
ইঞ্জিনিয়ার ছিলেন আজম বাবু। পাশাপাশি গীতিকার আহমেদ রিজভী, সুরকার প্রণব ঘোষ এবং সাউন্ডটেকের
বাবুল ভাইয়ের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
শুভ্র দেব জানান,
গানটি প্রকাশের প্রথম ২২ দিনেই প্রায় ৯৪ হাজার কপি ক্যাসেট বিক্রি হয়েছিল, যা সে সময়ের
জন্য ছিল একটি বিরল সাফল্য। এই গানের জনপ্রিয়তার সূত্র ধরেই ভারতের কিংবদন্তি অভিনেতা
মিঠুন চক্রবর্তী তাঁর কণ্ঠে গান গাওয়ার আগ্রহ প্রকাশ করেন। শুভ্র দেব বলেন, “মিঠুন
চক্রবর্তী দাদা এই গানটি শুনে ‘ভাগ্য দেবতা’ সিনেমায় আমাকে দিয়ে একটি গান গাইয়েছিলেন।
সেই ছবিতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ ও অভিজিৎ।”
শেষে নিজের অনুভূতি
জানিয়ে শুভ্র দেব বলেন, “এই গানটি যিনি রিকশা চালান তিনিও জানেন, আবার যিনি ডাক্তারি
করেন তিনিও জানেন। একজন শিল্পীর জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!”

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন