ক্ষুদে গানরাজখ্যাত শিল্পী হুমায়রা ঈশিকা নতুন মৌলিক গান নিয়ে হাজির হয়েছেন। সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে তার নতুন গান ‘পরাণ’। গানটি প্রকাশ করেছে এক্সেপশন এন্টারটেইনমেন্ট।
রোমান্টিক আবহের
এই গানের কথা ও সুর করেছেন মেজবা বাপ্পী। সংগীত পরিচালনা করেছেন তুহিন আহমেদ। নির্মাতাদের
প্রত্যাশা, কথা, সুর ও সংগীতের সুন্দর সমন্বয়ে গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।
নতুন গান প্রসঙ্গে
হুমায়রা ঈশিকা বলেন, “অনেক যত্ন নিয়ে আমরা টিমওয়ার্ক করে গানটি তৈরি করেছি। রোমান্স
ও ভালোবাসাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। গানের সুর ও কথাগুলো খুব সহজেই শ্রোতাদের মন
জয় করবে বলে আমার বিশ্বাস।”
গানটির মিউজিক ভিডিওতেও
রাখা হয়েছে নান্দনিক উপস্থাপনা। চিত্রগ্রহণ, ড্রোন পরিচালনা ও সম্পাদনার দায়িত্ব পালন
করেছেন আরএইচ রুহান। ভিডিওটির সৃজনশীল পরিচালনায় ছিলেন সিলভিয়া পারভেজ, আর পরিচালনা
করেছেন মেজবা বাপ্পী।
প্রকাশের পর থেকেই
‘পরাণ’ সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করছে। গানটি শ্রোতাদের
প্লেলিস্টে জায়গা করে নেবে বলে আশাবাদী পুরো টিম।
উল্লেখ্য, চ্যানেল
আইয়ের ‘ক্ষুদে গানরাজ’-এর মাধ্যমে পরিচিতি পান হুমায়রা ঈশিকা। পরবর্তীতে তিনি বেশ কয়েকটি
নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন। সংগীতে তার হাতে-খড়ি আব্দুল আউয়ালের কাছে। পরে তিনি সামিনা
চৌধুরী ও এসআই টুটুলের কাছে তালিম নেন। এছাড়া উচ্চাঙ্গ সংগীতে প্রশিক্ষণ নিয়েছেন ওস্তাদ
ইয়াকুব আলী খানের কাছে।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন