নরসিংদী শহরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০টি ইয়াবা বড়িসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (২৭ জুলাই) বিকেলে শহরের ভেলানগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নারীর নাম রূপা (৩৫)। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দড়ি চড়িয়াকোনা গ্রামের মেরাজ মিয়ার স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে ভেলানগর বাসস্ট্যান্ডের যাত্রীছাউনির সামনে ‘ইউনিক পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা রূপার কাছ থেকে ১ হাজার ৫০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেন অধিদপ্তরের কর্মকর্তারা।
নরসিংদী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মো. মেহেদী হাসান সোমবার (২৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) ছানাউল্লাহ মিয়া বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। আটক নারীকে আজ সকালে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
/

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন