সংবাদ

হাই-টেক পার্কে আউটসোর্সিং স্পেস চায় বাক্কো

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:৪১ পিএম

হাই-টেক পার্কে আউটসোর্সিং স্পেস চায় বাক্কো

দেশের বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং), আইটিইএস (আইটি এনাবলড সার্ভিসেস) ও ডিজিটাল সেবা খাতের বিকাশে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। বৈঠকে দেশের বিভিন্ন হাই-টেক পার্কে আউটসোর্সিং কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ স্পেস গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে।

সম্প্রতি বাক্কোর পরিচালক আব্দুল কাদের বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমানের সঙ্গে এ বৈঠক করেন।

বৈঠকে দেশের বিপিও ও আইটিইএস শিল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং প্রযুক্তিনির্ভর সেবা রপ্তানি বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আলোচনায় দেশের বিভিন্ন হাই-টেক পার্কে আউটসোর্সিং স্পেস প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পায়। এতে বিপিও, আইটিইএস, আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং খাতের উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানগুলো আধুনিক অবকাঠামো ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে বলে মত দেন অংশগ্রহণকারীরা।

বৈঠকে শিল্পের চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য উদীয়মান প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে টেকসই দক্ষতা উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

হাই-টেক পার্কে আউটসোর্সিং স্পেস চায় বাক্কো

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

দেশের বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং), আইটিইএস (আইটি এনাবলড সার্ভিসেস) ও ডিজিটাল সেবা খাতের বিকাশে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। বৈঠকে দেশের বিভিন্ন হাই-টেক পার্কে আউটসোর্সিং কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ স্পেস গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে।

সম্প্রতি বাক্কোর পরিচালক আব্দুল কাদের বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমানের সঙ্গে এ বৈঠক করেন।

বৈঠকে দেশের বিপিও ও আইটিইএস শিল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং প্রযুক্তিনির্ভর সেবা রপ্তানি বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আলোচনায় দেশের বিভিন্ন হাই-টেক পার্কে আউটসোর্সিং স্পেস প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পায়। এতে বিপিও, আইটিইএস, আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং খাতের উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানগুলো আধুনিক অবকাঠামো ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে বলে মত দেন অংশগ্রহণকারীরা।

বৈঠকে শিল্পের চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য উদীয়মান প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে টেকসই দক্ষতা উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত