সংবাদ

নতুন সিনেমার ভাবনা: মৌসুমী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৬ পিএম

নতুন সিনেমার ভাবনা: মৌসুমী

দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত অভিনেত্রী মৌসুমীকে। সম্প্রতি একটি সিনেমা মুক্তি পেলেও সেটিকে নিজের অভিনীত চলচ্চিত্র হিসেবে বিবেচনা করেন না তিনি। তাই সেই সিনেমা নিয়ে কোনো মন্তব্যও করতে চান না বলে জানিয়েছেন এই তারকা।

২০২৩ সালের অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্রে যান মৌসুমী। সেখানে দীর্ঘদিন ধরে অসুস্থ মায়ের সেবায় সময় কাটাচ্ছেন তিনি। মায়ের শারীরিক অবস্থার কারণে আপাতত দেশে ফেরার সুযোগ নেই বলেও জানিয়েছেন অভিনেত্রী। এদিকে তার দেশে ফেরা বা না ফেরা নিয়ে মাঝেমধ্যে বিভিন্ন গুঞ্জন ছড়ালেও সেগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

মৌসুমী জানান, স্বামী অভিনেতা ওমর সানী এবং ছেলে ফারদিনের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রে তার সঙ্গে আছেন মেয়ে ফাইজাহও। তবে আপাতত দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই।

নতুন সিনেমায় কাজের সম্ভাবনা নিয়েও স্পষ্ট অবস্থান জানিয়েছেন মৌসুমী। তিনি বলেন, “যেহেতু সহসাই দেশে ফেরা হচ্ছে না, তাই নতুন কোনো সিনেমায় আপাতত অভিনয়ের সম্ভাবনাও নেই। দেশে ফিরেই নতুন সিনেমায় কাজের বিষয়ে চিন্তাভাবনা করব। দেশকে খুব মিস করি। মিস করি আমার পরিবার, চলচ্চিত্র পরিবারসহ অনেককেই। সবাই ভালো থাকুক, এটাই প্রত্যাশা।”

বাংলাদেশের চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এতে তার বিপরীতে অভিনয় করেন কিংবদন্তি নায়ক সালমান শাহ। এরপর জনপ্রিয় এই জুটি উপহার দেন ‘দেনমোহর’, ‘অন্তরে অন্তরে’ এবং ‘স্নেহ’-এর মতো দর্শকপ্রিয় চলচ্চিত্র।

পরবর্তীতে অভিনেতা ওমর সানীর সঙ্গে একাধিক সফল সিনেমায় অভিনয় করেন মৌসুমী। পর্দার রসায়ন বাস্তব জীবনেও গড়ায়, একসময় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে নিজের অবস্থানকে আরও সুদৃঢ় করেছেন এই নন্দিত অভিনেত্রী।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

নতুন সিনেমার ভাবনা: মৌসুমী

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত