মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা-বাগান থেকে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বন বিভাগের দিকনির্দেশনায় বন্য প্রাণী সংরক্ষণ বিষয়ক সংস্থা ‘ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স’ (সিসিএ)-এর সদস্যরা সাপটি উদ্ধার করেন।
স্থানীয় ও বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সকালে বাগানের ভেতর অজগরটি দেখতে পান শ্রমিকেরা। পরে বন বিভাগের সহায়তায় উদ্ধার অভিযানে নামেন সিসিএ-এর সদস্যরা। উদ্ধারকাজে বাগানের ব্যবস্থাপক মিজানুর রহমান, সহকারী ব্যবস্থাপক মো. রেজাসহ টিলা স্টাফ ও চা-শ্রমিকেরা সরাসরি সহযোগিতা করেন।
বন বিভাগ জানিয়েছে, উদ্ধার করা অজগরটি বর্তমানে সুস্থ রয়েছে। সেটিকে বন বিভাগের নির্দেশনা অনুযায়ী দ্রুতই কোনো নিরাপদ প্রাকৃতিক বন বা অভয়ারণ্যে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে। বনাঞ্চল সংলগ্ন এলাকায় বন্য প্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে স্থানীয় বন বিভাগ বা বন্য প্রাণী উদ্ধারকারী দলকে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
\

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন