সংবাদ

দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম

দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) ভোর আনুমানিক তিনটার দিকে প্রদেশের কুইন্সটাউন (কোমানি) সংলগ্ন সমো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে।

স্থানীয় প্রবাসী সূত্র ও দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম জানায়, কুইন্সটাউন শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের ওই দোকানে কাজ করতেন ৭ জন বাংলাদেশি। দোকানের ভেতরেই তাদের থাকার ব্যবস্থা ছিল। প্রতিদিনের মতো কাজ শেষে রাতে সবাই সেখানে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ দোকানে আগুন ছড়িয়ে পড়লে ছয়জন ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন–মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) ও মোহাম্মদ আপন (২৪)। নিহত বাকি ২ জনের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। দক্ষিণ আফ্রিকার পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। মর্মান্তিক এই ঘটনার খবর জানাজানি হওয়ার পর স্থানীয় বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগেও দক্ষিণ আফ্রিকায় একাধিকবার অগ্নিকাণ্ডে বাংলাদেশি প্রবাসীদের প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০১৮ সালে ব্রিটস শহরে ৪ জন এবং ২০২৪ সালে পিটারম্যারিটজবার্গে ২ জন বাংলাদেশি আগুনে পুড়ে মারা গিয়েছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) ভোর আনুমানিক তিনটার দিকে প্রদেশের কুইন্সটাউন (কোমানি) সংলগ্ন সমো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে।

স্থানীয় প্রবাসী সূত্র ও দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম জানায়, কুইন্সটাউন শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের ওই দোকানে কাজ করতেন ৭ জন বাংলাদেশি। দোকানের ভেতরেই তাদের থাকার ব্যবস্থা ছিল। প্রতিদিনের মতো কাজ শেষে রাতে সবাই সেখানে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ দোকানে আগুন ছড়িয়ে পড়লে ছয়জন ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন–মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) ও মোহাম্মদ আপন (২৪)। নিহত বাকি ২ জনের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। দক্ষিণ আফ্রিকার পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। মর্মান্তিক এই ঘটনার খবর জানাজানি হওয়ার পর স্থানীয় বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগেও দক্ষিণ আফ্রিকায় একাধিকবার অগ্নিকাণ্ডে বাংলাদেশি প্রবাসীদের প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০১৮ সালে ব্রিটস শহরে ৪ জন এবং ২০২৪ সালে পিটারম্যারিটজবার্গে ২ জন বাংলাদেশি আগুনে পুড়ে মারা গিয়েছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত