সংবাদ

বেপরোয়া বাইকের ধাক্কায় কৃষকের মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৪:১৬ পিএম

বেপরোয়া বাইকের ধাক্কায় কৃষকের মর্মান্তিক মৃত্যু
সখিপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত জয়নাল আবেদীন। ছবি : সংবাদ

টাঙ্গাইলের সখিপুরে চারজন আরোহীবাহী একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় জয়নাল আবেদীন (৬০) নামের এক পথচারী কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সখিপুর-গোড়াই আঞ্চলিক মহাসড়কের প্রতিমা বংকী মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন প্রতিমা বংকী বাজার এলাকার মৃত গুঞ্জর আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রাস্তা পার হচ্ছিলেন জয়নাল আবেদীন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। মোটরসাইকেলটিতে চালকসহ চারজন আরোহী ছিলেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. জিন্নাত আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বেপরোয়া বাইকের ধাক্কায় কৃষকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখিপুরে চারজন আরোহীবাহী একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় জয়নাল আবেদীন (৬০) নামের এক পথচারী কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সখিপুর-গোড়াই আঞ্চলিক মহাসড়কের প্রতিমা বংকী মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন প্রতিমা বংকী বাজার এলাকার মৃত গুঞ্জর আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রাস্তা পার হচ্ছিলেন জয়নাল আবেদীন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। মোটরসাইকেলটিতে চালকসহ চারজন আরোহী ছিলেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. জিন্নাত আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত