সংবাদ

মাদ্রাসা ‘বন্ধের হুমকি দেওয়ায়’ জামায়াত এমপির বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৫ পিএম

মাদ্রাসা ‘বন্ধের হুমকি দেওয়ায়’ জামায়াত এমপির বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ
ছবি : সংগৃহীত

মাদ্রাসার শিক্ষার্থীকে মারধর ও প্রতিষ্ঠান বন্ধের হুমকির অভিযোগে যশোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করলে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, এমপি গোলাম রসুলের বাড়ির সামনে ‘আল মাদ্রাসাতুশ শারইয়াহ’ ও একটি মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

স্থানীয়দের অভিযোগ, গতকাল সোমবার সকালে এমপির মেয়ে মেহজাবিন অনন্যা মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী ও এক নারীকে মারধর করেন। এ নিয়ে রাতে সমঝোতা হলেও আজ সকালে মাদ্রাসাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে-এমন খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারীদের অভিযোগ, সকালে তারা এমপির বাড়ির সামনে জড়ো হলে দোতলা থেকে তাদের ওপর গরম পানি ছুড়ে মারা হয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বেলা সাড়ে ১১টার দিকে এমপির স্বজন আবদুল্লাহ বিরোধ মেটাতে এলে উত্তেজিত জনতা তাকে মারধর করে। এরপরই বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করেন।

মাদ্রাসার মুহতামিম (প্রধান) কবির হোসেন বলেন, ‘এমপির মেয়ে অনন্যা মাদ্রাসায় শিশুদের উপস্থিতি পছন্দ করতেন না। তিনি প্রায়ই শিক্ষার্থীদের বকাঝকা করতেন এবং মাদ্রাসা বন্ধের হুমকি দিতেন।’

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন এমপি গোলাম রসুলের স্ত্রী শারমীন দীনা। তিনি বলেন, ‘আমার মেয়ে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছে। মাদ্রাসা বন্ধ থাকলেও শিশুরা সেখানে হইচই করত, যা নিয়ে পরিবারের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল। আমাদের বাড়িতে হামলা চালানো হয়েছে এবং এখন মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।’

এ বিষয়ে সংসদ সদস্য গোলাম রসুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, পুলিশ গিয়ে উভয় পক্ষকে শান্ত করলে দুপুর ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মাদ্রাসা ‘বন্ধের হুমকি দেওয়ায়’ জামায়াত এমপির বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত