সংবাদ

আমেরিকার অর্ধেক মানুষ নেতানিয়াহুর গ্রেপ্তার চায়: জরিপ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৫ পিএম

আমেরিকার অর্ধেক মানুষ নেতানিয়াহুর গ্রেপ্তার চায়: জরিপ
ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করা উচিত বলে মনে করেন প্রায় অর্ধেক মার্কিনি। ইকোনমিস্ট/ইউগভের এক জরিপে ৪৯ শতাংশ উত্তরদাতা এই মত প্রকাশ করেছেন।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তার পরোয়ানা প্রসঙ্গে এই জরিপে অংশগ্রহণকারীদের মতামত জানতে চাওয়া হয়। ২৭ শতাংশ মনে করেন, তাকে গ্রেপ্তার করা উচিত নয়। আর ২৩ শতাংশ এ বিষয়ে অনিশ্চিত মত প্রকাশ করেন।

জরিপে দেখা যায়, ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে ৬৮ শতাংশ নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মত দিয়েছেন। রিপাবলিকানদের মধ্যে এই হার ২৪ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের মধ্যে ৫৫ শতাংশ।

গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইসরায়েল যুদ্ধাপরাধের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে।

যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। ট্রাম্প প্রশাসন ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির মামলাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং এতে জড়িত হেগভিত্তিক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে।

জরিপটি মার্কিনিদের মধ্যে নেতানিয়াহুকে কীভাবে দেখা হচ্ছে, তার একটি চিত্র তুলে ধরেছে। সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তার নিউইয়র্ক সফরের পরিকল্পনার মধ্যেও শহরটির মেয়রের পক্ষ থেকে তাকে গ্রেফতারের চেষ্টা করার হুমকি দেওয়া হয়েছিল।

নেতানিয়াহু যুদ্ধাপরাধে দোষী কি না- এমন প্রশ্নেও উত্তরদাতাদের মতামতে প্রায় একই ধরনের চিত্র দেখা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

আমেরিকার অর্ধেক মানুষ নেতানিয়াহুর গ্রেপ্তার চায়: জরিপ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করা উচিত বলে মনে করেন প্রায় অর্ধেক মার্কিনি। ইকোনমিস্ট/ইউগভের এক জরিপে ৪৯ শতাংশ উত্তরদাতা এই মত প্রকাশ করেছেন।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তার পরোয়ানা প্রসঙ্গে এই জরিপে অংশগ্রহণকারীদের মতামত জানতে চাওয়া হয়। ২৭ শতাংশ মনে করেন, তাকে গ্রেপ্তার করা উচিত নয়। আর ২৩ শতাংশ এ বিষয়ে অনিশ্চিত মত প্রকাশ করেন।

জরিপে দেখা যায়, ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে ৬৮ শতাংশ নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মত দিয়েছেন। রিপাবলিকানদের মধ্যে এই হার ২৪ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের মধ্যে ৫৫ শতাংশ।

গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইসরায়েল যুদ্ধাপরাধের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে।

যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। ট্রাম্প প্রশাসন ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির মামলাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং এতে জড়িত হেগভিত্তিক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে।

জরিপটি মার্কিনিদের মধ্যে নেতানিয়াহুকে কীভাবে দেখা হচ্ছে, তার একটি চিত্র তুলে ধরেছে। সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তার নিউইয়র্ক সফরের পরিকল্পনার মধ্যেও শহরটির মেয়রের পক্ষ থেকে তাকে গ্রেফতারের চেষ্টা করার হুমকি দেওয়া হয়েছিল।

নেতানিয়াহু যুদ্ধাপরাধে দোষী কি না- এমন প্রশ্নেও উত্তরদাতাদের মতামতে প্রায় একই ধরনের চিত্র দেখা গেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত