সংবাদ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩১৭২ মামলা, ডাম্পিংয়ে ৭১৫ গাড়ি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০২:০০ পিএম

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩১৭২ মামলা, ডাম্পিংয়ে ৭১৫ গাড়ি
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে বুধবার (২৯ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৩ হাজার ১৭২টি মামলা করা হয়েছে। অভিযানে ৭১৫টি গাড়ি ডাম্পিং এবং ১৮৬টি গাড়ি রেকার করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে মিরপুর ও ওয়ারী বিভাগে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১২৪টি বাস, ৪০টি ট্রাক, ৮০টি কাভার্ডভ্যান, ৭৮টি সিএনজি ও ৪৫০টি মোটরসাইকেলসহ মোট ৯৪৬টি মামলা করা হয়েছে। অন্যদিকে ট্রাফিক-ওয়ারী বিভাগে মামলা হয়েছে ৭১৪টি।

অন্যান্য বিভাগের মধ্যে ট্রাফিক-উত্তরা বিভাগে ৪০১টি, মতিঝিলে ৩১৯টি, তেজগাঁওয়ে ২৫৬টি, গুলশানে ২১৬টি, লালবাগে ১৮০টি এবং রমনা বিভাগে ১৪০টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোটরসাইকেল, বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংখ্যাই বেশি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত এই অভিযান চালানো হচ্ছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

সড়কে অবৈধ পার্কিং, উল্টো পথে গাড়ি চালানো, হেলমেট না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩১৭২ মামলা, ডাম্পিংয়ে ৭১৫ গাড়ি

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

রাজধানী ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে বুধবার (২৯ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৩ হাজার ১৭২টি মামলা করা হয়েছে। অভিযানে ৭১৫টি গাড়ি ডাম্পিং এবং ১৮৬টি গাড়ি রেকার করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে মিরপুর ও ওয়ারী বিভাগে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১২৪টি বাস, ৪০টি ট্রাক, ৮০টি কাভার্ডভ্যান, ৭৮টি সিএনজি ও ৪৫০টি মোটরসাইকেলসহ মোট ৯৪৬টি মামলা করা হয়েছে। অন্যদিকে ট্রাফিক-ওয়ারী বিভাগে মামলা হয়েছে ৭১৪টি।

অন্যান্য বিভাগের মধ্যে ট্রাফিক-উত্তরা বিভাগে ৪০১টি, মতিঝিলে ৩১৯টি, তেজগাঁওয়ে ২৫৬টি, গুলশানে ২১৬টি, লালবাগে ১৮০টি এবং রমনা বিভাগে ১৪০টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোটরসাইকেল, বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংখ্যাই বেশি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত এই অভিযান চালানো হচ্ছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

সড়কে অবৈধ পার্কিং, উল্টো পথে গাড়ি চালানো, হেলমেট না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত