আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ফলে আগামী মাসেও প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকায় বিক্রি হবে।
এর আগে জুন ও জুলাই মাসেও একই মূল্যহার বহাল রাখা হয়েছিল। ফলে টানা তৃতীয় মাসের মতো ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দামে কোনো পরিবর্তন আনল না সরকার।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, আগস্ট ২০২৬ মাসের জন্য বর্তমানে কার্যকর থাকা মূল্যহারই বহাল থাকবে। নতুন এ মূল্যহার আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশনের (বিপিসি) ২৭ জুলাইয়ের সুপারিশের ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরিবর্তিত মূল্যহার অনুযায়ী আগামী মাসেও প্রতি লিটার ডিজেলের দাম থাকবে ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা।
সরকার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা, আমদানি ব্যয় ও সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে আসছে। জুলাই মাসে ফার্নেস অয়েলের দাম কমানো হলেও ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। আগস্ট মাসেও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন