আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ আনতে সরকার ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে অ্যামচ্যামের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী জানান, দেশে নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তির প্রসার ঘটাতে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত সরকার।
খন্দকার আব্দুল মুক্তাদির উল্লেখ করেন, গত তিন দশকে দুদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে অ্যামচ্যাম সেতু হিসেবে কাজ করেছে। বর্তমানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য ১৩ বিলিয়ন ডলার পেরিয়েছে। অ্যামচ্যামের সদস্য প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই দেশে ৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে, যা জাতীয় রাজস্বে ২০ শতাংশের বেশি অবদান রাখছে।
বাণিজ্যমন্ত্রী আরও জানান, সম্প্রতি অ্যামচ্যাম নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নতুন করে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। বিনিয়োগ পরিবেশ সহজ করতে সরকার ব্যবসায়ীদের যেকোনো যৌক্তিক সমস্যার দ্রুত সমাধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, অ্যামচ্যাম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামালসহ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন