রাষ্ট্রমালিকানাধীন কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন পারভীন আকতার। রোববার (১৩ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে যোগদান করেন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ প্রদান করে।
পারভীন আকতার ব্যাংকিং খাতের একজন অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা। কর্মসংস্থান ব্যাংকে যোগদানের পূর্বে তিনি পল্লী সঞ্চয় ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল) এবং অগ্রণী ব্যাংক পিএলসি-তে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনে (বিএইচবিএফসি) মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৬ সালে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনে সিনিয়র অফিসার হিসেবে পারভীন আকতার তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ পেশাগত জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও শাখার নীতিগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। ব্যাংকিং খাতের উন্নয়ন ও পেশাগত দক্ষতার অংশ হিসেবে তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশ নেন।
শিক্ষাজীবনে পারভীন আকতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৮৮ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জননী। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন