নতুন নাট্যদল থিয়েট্রিক্যাল কোম্পানি তাদের প্রথম প্রযোজনা হিসেবে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি নারী কবি চন্দ্রাবতী রচিত ময়মনসিংহ গীতিকার বিখ্যাত পালা ‘মলুয়া’ মঞ্চে আনছে।
আগামী ২৩ ও ২৪ জুলাই
সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে নাটকটির
প্রদর্শনী হবে।
নাটকটির ভাষ্য,
বয়ান ও নির্দেশনা দিয়েছেন সাইফুল জার্নাল। সংগীতনির্ভর এই প্রযোজনায় একটি গানের দলই
পরিবেশনা ও অভিনয়ের মাধ্যমে পুরো গল্প তুলে ধরবে। লোকজ সংগীত, পালাগান ও ঐতিহ্যবাহী
পরিবেশনার ধারা আধুনিক মঞ্চে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলে জানান নির্দেশক।
প্রযোজনাটির পরামর্শক
সাইদুর রহমান লিপন, নির্দেশনা সহযোগী সাইদুর শাহীন, ফোক ড্যান্স ফিউশনে ফরহাদ শামীম
এবং সংগীত পরিকল্পনায় রয়েছেন গোপী দেবনাথ। লোকজ ধারার সুর ও সংগীতের আবহ বজায় রেখে
নাটকটি নির্মাণ করা হয়েছে।
নাটকের বিভিন্ন
চরিত্রে অভিনয় করবেন হাসনাত রিপন, নুসরাত ইরা, সাইদুর শাহীন, শাহরিয়ার সজীব, প্রিয়ম
মজুমদার, তাহাদিল আহমেদ, হুমায়রা স্নিগ্ধা, গোপী দেবনাথ, ফরহাদ শামীম, নানজীবা শৈলী,
পি তে ফজল, মারিয়া ইয়াসমিন, ধ্রুব, সানজিদা চৌধুরী অরিন, উম্মে প্রেমাসহ আরও অনেকে।
থিয়েট্রিক্যাল কোম্পানির প্রত্যাশা, লোকজ ঐতিহ্যনির্ভর এই প্রযোজনা দর্শকদের সামনে বাংলার প্রাচীন পালাগানের আবহ নতুনভাবে তুলে ধরবে।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন