সংবাদ

বিয়ের পিঁড়ি থেকে ফিরল দুই কিশোরী

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৮:১৩ এএম

বিয়ের পিঁড়ি থেকে ফিরল দুই কিশোরী
আইন অমান্য করলেই কঠোর ব্যবস্থা; বাল্যবিয়ে রুখল কালীনগঞ্জ প্রশাসন। ছবি : সংবাদ

গাজীপুরের কালীগঞ্জে একই দিনে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেছে দুই কিশোরীর বাল্যবিয়ে। বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হলেও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রশাসন ওই দুই কিশোরীর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের পুনসহি এবং বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামে পৃথক এই অভিযান চালানো হয়। অভিযানে ১৮ বছরের কম বয়সী দুই কিশোরীর বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৃথক দুটি গ্রামে বাল্যবিয়ের প্রস্তুতির খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল সেখানে পৌঁছায়। বিয়ের আয়োজনে উপস্থিত আত্মীয়-স্বজন ও রান্নাবান্নারত কর্মীদের মাঝে তখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে কিশোরীদের বয়স যাচাই করার পর বিয়ের আয়োজনের সত্যতা মেলে। পরে উভয় পরিবারের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় যে, মেয়েদের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত কোনোভাবেই বিয়ে দেওয়া হবে না।

স্থানীয়রা জানান, দুই বিয়েকে কেন্দ্র করে গ্রামের শত শত মানুষকে দাওয়াত দেওয়া হয়েছিল। অনেক অতিথি বিয়েবাড়িতে চলেও এসেছিলেন। কিন্তু প্রশাসনের কঠোর অবস্থানের কারণে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ হয়ে যাওয়ায় অতিথিদের ফিরে যেতে হয়।

অভিযানে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আহসান হাবীব সাজু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লিটন আহমেদ, কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম শেখ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) স্বপন কুমারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম বলেন, “বাল্যবিয়ে রোধে উপজেলা প্রশাসন সবসময় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। আইন অমান্য করে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাল্যবিয়ে প্রতিরোধে সমাজের সচেতন নাগরিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাই।”

প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপে দুই কিশোরীর শিক্ষা ও নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন রক্ষা পাওয়ায় এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

বিয়ের পিঁড়ি থেকে ফিরল দুই কিশোরী

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত