সংবাদ

ঘুম থেকে উঠেই কান্নাকাটি, রাতে করুণ মৃত্যু

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম

ঘুম থেকে উঠেই কান্নাকাটি, রাতে করুণ মৃত্যু
সখিপুরে বিষধর সাপের কামড়ে প্রাণ হারানো সাড়ে চার বছরের শিশু জুনায়েদ হাসান। ছবি : সংবাদ

টাঙ্গাইলের সখিপুরে বিষধর সাপের কামড়ে জুনায়েদ হাসান নামে সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জুনায়েদ হাসান উপজেলার কচুয়া পশ্চিমপাড়া এলাকার জাহিদ হাসান ও কাহারতা একাডেমি স্কুলের শিক্ষিকা লোনা আফরিন দম্পতির সন্তান। সে তাদের একমাত্র সন্তান ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে খাবার খেয়ে জুনায়েদ ঘুমিয়ে পড়ে। বিকেল পাঁচটার দিকে ঘুম থেকে উঠে সে কান্নাকাটি শুরু করে। একপর্যায়ে বাবা-মাকে জানায়, ‘কী যেন কামড় দিয়েছে।’ তবে আশপাশে সাপ দেখা না দেওয়ায় প্রথমে পরিবারের সদস্যরা নিশ্চিত হতে পারেননি। পরে শিশুটি অচেতন হয়ে পড়লে সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তার অবস্থা আশঙ্কাজনক দেখতে পান।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা রাবেয়া আক্তার জানান, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত থাকলেও শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। আইসিইউ সুবিধা না থাকায় তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।

পরিবারের সদস্যরা জানান, রাত সাড়ে নয়টার দিকে শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পশ্চিম কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জুনায়েদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

একমাত্র সন্তানকে হারিয়ে দিশাহারা বাবা জাহিদ হাসান কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'আমার সন্তানের জন্য আমি কিছুই করতে পারলাম না। আল্লাহ আমার একমাত্র ধনকে নিয়ে গেল।'

শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঘুম থেকে উঠেই কান্নাকাটি, রাতে করুণ মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত