সংবাদ

রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে রিজভীর সহকারী একান্ত সচিব জাহেদুল আলম সংবাদমাধ্যমকে জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতার পরিধি আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোকপাত করা হয় বৈঠকে। একই সঙ্গে দুদেশের যৌথ উন্নয়ন প্রকল্পগুলোর গতি বজায় রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৈঠকে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন, রাজনৈতিক অ্যাটাশে লিং শুয়ান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সচিব কাজী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগের দিন সোমবার গুলশানে একই কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে রিজভীর সহকারী একান্ত সচিব জাহেদুল আলম সংবাদমাধ্যমকে জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতার পরিধি আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোকপাত করা হয় বৈঠকে। একই সঙ্গে দুদেশের যৌথ উন্নয়ন প্রকল্পগুলোর গতি বজায় রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৈঠকে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন, রাজনৈতিক অ্যাটাশে লিং শুয়ান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সচিব কাজী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগের দিন সোমবার গুলশানে একই কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত