চট্টগ্রাম নগরের পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার হওয়া ৬৩ বিদেশি নাগরিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে মামলার তদন্তকারী সংস্থা কাউন্টার টেররিজম ইউনিটকে (সিটিইউ) ২০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) মহিদুল ইসলাম এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) গ্রেপ্তার হওয়া বিদেশি নাগরিকদের বিরুদ্ধে করা মামলায় রিমান্ডের আবেদন করে পুলিশ। মঙ্গলবার সেই আবেদনের শুনানি শেষে আদালত তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি-প্রসিকিউশন, ভারপ্রাপ্ত) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, 'আজ সকালে কড়া পুলিশ পাহাড়ায় ৬৩ বিদেশি নাগরিককে আদালতে হাজির করা হয়। রিমান্ড আবেদনের শুনানির সময় তারা এজলাসে উপস্থিত ছিলেন। শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তদন্তকারী সংস্থাকে আগামী ২০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।'
এদিকে, গত ৫ সেপ্টেম্বর নগরের একটি কুরিয়ার সার্ভিস থেকে ১১৮ গ্রাম কোকেন উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ মহসিনকে এই মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন করেছে পুলিশ। একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনও জানানো হয়েছে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন