সংবাদ

কালিন্দীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতীতে

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৮:২১ এএম

কালিন্দীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতীতে
অপেক্ষার অবসান হলো মর্মান্তিক পরিণতির মধ্য দিয়ে; নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার। ছবি : সংবাদ

সাতক্ষীরার কালিগঞ্জে কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে পিয়ার আলী গাজীর (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের এক দিন পর শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পিয়ার আলী উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে পিয়ার আলী কালিন্দী নদীতে মাছ ধরতে যান। বিকেলে ফেরার কথা থাকলেও তিনি আর বাড়ি ফেরেননি। এরপর পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরদিন শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি ও ডুবুরি দলের সদস্যরা স্থানীয় কয়েক শ মানুষকে সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। দিনভর তল্লাশি চালিয়েও সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান মেলেনি। পরে রাত ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকায় এক জেলের জালে পিয়ার আলীর মরদেহটি আটকা পড়ে। খবর পেয়ে স্বজনরা গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

কালিন্দীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতীতে

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সাতক্ষীরার কালিগঞ্জে কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে পিয়ার আলী গাজীর (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের এক দিন পর শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পিয়ার আলী উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে পিয়ার আলী কালিন্দী নদীতে মাছ ধরতে যান। বিকেলে ফেরার কথা থাকলেও তিনি আর বাড়ি ফেরেননি। এরপর পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরদিন শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি ও ডুবুরি দলের সদস্যরা স্থানীয় কয়েক শ মানুষকে সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। দিনভর তল্লাশি চালিয়েও সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান মেলেনি। পরে রাত ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকায় এক জেলের জালে পিয়ার আলীর মরদেহটি আটকা পড়ে। খবর পেয়ে স্বজনরা গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত