খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা, তার ২ বছর বয়সী মেয়ে ও এক কিশোরী নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার উথালি গ্রামের সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন (২২), তাঁদের মেয়ে মায়মুনা (২) এবং সিহাবের শ্যালিকা রুবিয়া খাতুন (১৬)। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক সিহাব শেখ অলৌকিকভাবে বেঁচে গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিহাব শেখ তার স্ত্রী, সন্তান ও শ্যালিকাকে নিয়ে খুলনা থেকে মোটরসাইকেলে করে নড়াইলের কালিয়া উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে দিঘলিয়ার ডোমরা দক্ষিণ গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ফারজানা, শিশু মায়মুনা ও রুবিয়া প্রাণ হারান।
দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ বলেন, দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন মারা গেছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
\

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন