সংবাদ

স্বর্ণের চেইনের জন্য জীবন গেল বৃদ্ধার

প্রতিনিধি,  মধুপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৯:৫৬ এএম

স্বর্ণের চেইনের জন্য জীবন গেল বৃদ্ধার
মধুপুর থানা। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নিজ ঘর থেকে জালেমন (৬৫) নামে এক বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে আটটার দিকে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জালেমন ওই এলাকার মৃত আইজউদ্দিনের স্ত্রী এবং শোলাকুড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিঠুর মা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে প্রতিবেশীরা জালেমনের ঘরের ভেতর তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে।

পরিবারের দাবি, দুর্বৃত্তরা ওই বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন এবং নগদ টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত শুরু হয়েছে।”

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

স্বর্ণের চেইনের জন্য জীবন গেল বৃদ্ধার

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নিজ ঘর থেকে জালেমন (৬৫) নামে এক বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে আটটার দিকে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জালেমন ওই এলাকার মৃত আইজউদ্দিনের স্ত্রী এবং শোলাকুড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিঠুর মা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে প্রতিবেশীরা জালেমনের ঘরের ভেতর তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে।

পরিবারের দাবি, দুর্বৃত্তরা ওই বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন এবং নগদ টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত শুরু হয়েছে।”

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত