সংবাদ

না ফেরার দেশে সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ১০:৫৯ এএম

না ফেরার দেশে সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী
ছবি : সংবাদ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী মারা গেছেন শনিবার (১ আগস্ট) সকাল ৮টা ৩৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জুলফিকার আলী কলারোয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আলহাজ আবদার আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার বড় ছেলে আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর পদে কর্মরত আছেন। ছোট ছেলে আবদুল্লাহ আল নাঈম সম্প্রতি বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে চিকিৎসক হিসেবে উত্তীর্ণ হয়েছেন। একমাত্র মেয়ে মৌসুমী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

মরহুমের ছোট ভাই ও বেগম খালেদা জিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু বক্কর সিদ্দিক জানান, শনিবার (১লা আগস্ট) আসর নামাজের পর কলারোয়া সরকারি কলেজ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মাগরিবের নামাজের পর নিজ গ্রাম রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

একজন জনপ্রিয় ও স্বনামধন্য জনপ্রতিনিধি হিসেবে জুলফিকার আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

না ফেরার দেশে সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী মারা গেছেন শনিবার (১ আগস্ট) সকাল ৮টা ৩৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জুলফিকার আলী কলারোয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আলহাজ আবদার আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার বড় ছেলে আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর পদে কর্মরত আছেন। ছোট ছেলে আবদুল্লাহ আল নাঈম সম্প্রতি বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে চিকিৎসক হিসেবে উত্তীর্ণ হয়েছেন। একমাত্র মেয়ে মৌসুমী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

মরহুমের ছোট ভাই ও বেগম খালেদা জিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু বক্কর সিদ্দিক জানান, শনিবার (১লা আগস্ট) আসর নামাজের পর কলারোয়া সরকারি কলেজ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মাগরিবের নামাজের পর নিজ গ্রাম রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

একজন জনপ্রিয় ও স্বনামধন্য জনপ্রতিনিধি হিসেবে জুলফিকার আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত