সংবাদ

মঙ্গল শোভাযাত্রার নাম বদলানোর প্রয়োজন ছিলো না: সংস্কৃতিমন্ত্রী

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৭:৫১ পিএম

মঙ্গল শোভাযাত্রার নাম বদলানোর প্রয়োজন ছিলো না: সংস্কৃতিমন্ত্রী

বিতর্ককেঅনর্থকআখ্যা দিয়ে পহেলা বৈশাখ উদযাপনে সরকারের প্রস্তুতির কথা জানালেন নিতাই রায় চৌধুরী

ইউনেসকো স্বীকৃত ঐতিহ্যবাহীমঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তন করেআনন্দ শোভাযাত্রাকরার কোনো আবশ্যকতা ছিল না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সেই সিদ্ধান্ত নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন।

মন্ত্রী বলেন, “শোভাযাত্রাটি মঙ্গল শোভাযাত্রা নামে চলে আসছিলো। আমাদের কোনো এলার্জি নেই যেমঙ্গলদিলে আমাদের ক্ষতি হবে বাআনন্দদিলে আমাদের লাভ হবে। আমরা আনন্দ মঙ্গলের এই বিতর্কটা অনর্থক মনে করি।

গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘদিনের প্রচলিতমঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তন করেবর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকরেছিলো, যা দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়।

সেই প্রসঙ্গ টেনে সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, “আমরা মনে করি মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রা নাম দিয়েছে আমরা তাদের ধন্যবাদ জানাই। কিন্তু, এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না।তবে বিতর্ক থাকলেও উৎসব পালনের ধারাবাহিকতা বজায় রাখায় তিনি পূর্ববর্তী সরকারকে সাধুবাদ জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সরাসরি মন্তব্য করেন, অন্তর্বর্তীকালীন সরকার পহেলা বৈশাখ উদযাপন বা মঙ্গল শোভাযাত্রাকে বিতর্কিত করতে চেয়েছিলো কি না তা নিয়ে প্রশ্ন থাকলেও তারা বিগতফ্যাসিবাদী আমলথেকে ভালো করেছে।

তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার যথাযথ মর্যাদায় দেশজুড়ে পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করবে এবং নামকরণের এই কৃত্রিম বিতর্ক উৎসবের আমেজকে ম্লান করতে পারবে না।

উৎসবের মূল চেতনা বজায় রেখে আনন্দ মঙ্গলের সংমিশ্রণেই এবার নতুন বছরকে বরণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

মঙ্গল শোভাযাত্রার নাম বদলানোর প্রয়োজন ছিলো না: সংস্কৃতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত