সংবাদ

ফাঁকি দিয়েও রক্ষা নেই, আটক হলো চোরাকারবারি

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ১০:৩৩ এএম

ফাঁকি দিয়েও রক্ষা নেই, আটক হলো চোরাকারবারি
জামালপুরের বকশীগঞ্জে জব্দকৃত বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী। ছবি : সংবাদ

জামালপুরের বকশীগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২১ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে র‍্যাব-১৪। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মো. আমজাদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে বকশীগঞ্জ উপজেলার পলাশতলা এলাকার লালচাপাড়া সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আমজাদ শেরপুর জেলার বাসিন্দা এবং পেশায় সিএনজিচালক।

র‍্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে লালচাপাড়া সড়কে একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‍্যাব। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারি গাড়ি থেকে নেমে পালিয়ে গেলেও আমজাদকে ধাওয়া করে আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন নামী ব্র্যান্ডের ভারতীয় আয়ুর্বেদিক তেল, স্কিন ক্রিম ও ফেসওয়াশসহ মোট ৫ হাজার ৭৭২ পিস প্রসাধনী উদ্ধার করা হয়।

জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা। প্রসাধনী পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে চোরাই পথে ভারতীয় প্রসাধনী এনে জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করে আসছিল। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট মালামালসহ বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ দমনে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

ফাঁকি দিয়েও রক্ষা নেই, আটক হলো চোরাকারবারি

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত