সংবাদ

মাথার ওপর মরণফাঁদ নিয়ে দেবহাটায় আতঙ্কের পথচলা

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ১০:৪৪ এএম

মাথার ওপর মরণফাঁদ নিয়ে দেবহাটায় আতঙ্কের পথচলা
ছবি : সংবাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর-দেবহাটা সড়কের ঈদগাহ বাজার এলাকায় সড়কের পাশে থাকা দুটি ঝুঁকিপূর্ণ গাছ দ্রুত অপসারণের দাবি জানানো হয়েছে। গাছ দুটি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় এক বাসিন্দা।

আবেদনকারী শেখ শহিদুল ইসলাম জানান, ঈদগাহ বাজার সংলগ্ন তার বাড়ির সামনে এবং একটি কীটনাশক দোকানের বিপরীতে দুটি বড় গাছ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে গাছ দুটি বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সংস্পর্শে আসায় বারবার বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এতে এলাকার অনেক বৈদ্যুতিক মিটার ও ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয়দের আশঙ্কা, গাছ দুটি যেকোনো সময় সড়কের ওপর ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ওই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। এ ছাড়া কাছাকাছি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি বালিকা বিদ্যালয় থাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা বলেন, জননিরাপত্তার স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

মাথার ওপর মরণফাঁদ নিয়ে দেবহাটায় আতঙ্কের পথচলা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর-দেবহাটা সড়কের ঈদগাহ বাজার এলাকায় সড়কের পাশে থাকা দুটি ঝুঁকিপূর্ণ গাছ দ্রুত অপসারণের দাবি জানানো হয়েছে। গাছ দুটি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় এক বাসিন্দা।

আবেদনকারী শেখ শহিদুল ইসলাম জানান, ঈদগাহ বাজার সংলগ্ন তার বাড়ির সামনে এবং একটি কীটনাশক দোকানের বিপরীতে দুটি বড় গাছ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে গাছ দুটি বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সংস্পর্শে আসায় বারবার বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এতে এলাকার অনেক বৈদ্যুতিক মিটার ও ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয়দের আশঙ্কা, গাছ দুটি যেকোনো সময় সড়কের ওপর ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ওই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। এ ছাড়া কাছাকাছি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি বালিকা বিদ্যালয় থাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা বলেন, জননিরাপত্তার স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত