প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন কি দিচ্ছেন না- তা নিয়ে রীতিমতো ধূম্রজাল তৈরি হয়েছে। যদিও দায়িত্বশীল সরকারি সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, যত সময় যাচ্ছে ততই সম্মেলনে যোগ না দেয়ার সম্ভাবনা বাড়ছে। এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে দাওয়াতপত্র নিয়ে। আগামী ১২ ও ১৩ই সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মাধ্যমে দাওয়াতপত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। দাওয়াতপত্রে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ার হিসেবে সম্বোধন করা হয়।
দুবাইয়ে বেনজীরের 'জামিনে মুক্তি': আইনজীবী নিয়োগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী - সংবাদ
দুবাইয়ে সাবেক পুলিশপ্রধান জামিন পেয়েছেন এ খবর প্রচারের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানালেন জামিন আদেশ যাতে আদালত বাতিল করে, সেজন্য আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে। তিনি বলেছেন, 'জামিন আদেশের সত্যায়িত কপি সংগ্রহের চেষ্টা চলছে এবং ওই আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল' ফার্ম) নিয়োগ করেছে।' গতকাল বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মহানগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হামের রোগীর ঝুঁকি আরও বাড়াচ্ছে এডিনো ভাইরাস - প্রথম আলো
হামের রোগী
এডিনো ভাইরাসে আক্রান্ত হলে জটিলতা বাড়ে, রোগীর অবস্থা দ্রুত খারাপ হয়।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হামে আক্রান্ত বেশ কিছু শিশুর স্বাস্থ্য
পরীক্ষায় এই ভাইরাস শনাক্ত হয়েছে। চিকিৎসকেরা বলছেন, হামের
বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে এডিনো ভাইরাসের বিষয়টি বিবেচনায় রাখা উচিত।
শিশু হাসপাতালের পক্ষ থেকে এডিনো ভাইরাসের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেয়নি। যুক্তরাষ্ট্র সরকার এবং তাদের রোগনিয়ন্ত্রণ সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে। তাদের বিশেষজ্ঞরা ইতিমধ্যে শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন।
আগস্ট ঘিরে পুলিশে চাপা ‘আতঙ্ক’ - দেশ রূপান্তর
আগস্ট মাস ঘিরে পুলিশে শুরু হয়েছে এক ধরনের চাপা আতঙ্ক। সম্প্রতি মেট্রোরেল স্টেশন ও সাভারে বোমা উদ্ধার এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অপতৎপরতা বেড়ে যাওয়ায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে সতর্কতা জারি করে সব জেলার এসপিসহ ইউনিট প্রধানদের বিশেষ বার্তা পাঠানো হয়েছে। কোনো স্থানে বোমার তথ্য পেলে তা উড়িয়ে না দেওয়ার পাশাপাশি পুলিশের প্রত্যেক সদস্যকে সাবধানে চলাফেরার নির্দেশনা দেওয়া হয়েছে এবং পোশাক পরে একা চলাফেরা করতে বারণ করা হয়েছে।
মিয়ানমার থেকে গ্যাস আনতে চায় সরকার - আজকের পত্রিকা
দেশের ক্রমবর্ধমান জ্বালানির ঘাটতি কমাতে প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। মিয়ানমার বাংলাদেশে গ্যাস রপ্তানির বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে। দেশটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির প্রস্তাব দিয়েছে। উভয় প্রস্তাবের সম্ভাব্যতা খতিয়ে দেখতে শিগগির দুই দেশের মন্ত্রিপর্যায়ের বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
তীব্র লোডশেডিং, কিছু স্থানে বিদ্যুৎ মিলছে ৫ ঘণ্টা - সমকাল
তীব্র গরমের
মধ্যে দেশে ভয়াবহ আকার নিয়েছে লোডশেডিং। দেশের বিভিন্ন জেলা-উপজেলার চিত্র বলছে, অনেক
এলাকায় দিনে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। কোথাও ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ যাচ্ছে।
কোথাও টানা দুই-তিন ঘন্টা বিদ্যুৎ থাকছে না। কিছু এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ
পাওয়া যাচ্ছে মাত্রা ৫ ঘন্টা। কোথাও দিনে ২০-২৫ বার পর্যন্ত। লোডশেডিং হচ্ছে।
লোডশেডিংয়ে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু, বৃদ্ধ ও হাসপাতালে ভর্তি রোগীরা। শিক্ষার্থী, অটোরিকশাচালক ও ক্ষুদ্র উদ্যোক্তারা বিপাকে পড়েছেন। শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীদের লোকসান বাড়ছে। পর্যটনকেন্দ্রেও নেতিবাচক প্রভাব পড়ছে।
ভোলা-বরিশালে হচ্ছে দীর্ঘতম সেতু - কালের কণ্ঠ
সরকার ২০৩৩ সালের মধ্যে ভোলা-বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে। এটি হতে যাচ্ছে দেশের দীর্ঘতম সেতু। সরকারি-বেসরকারি অংশীদারিতে (পিপিপি) প্রকল্পটি বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে জাপানের নির্মাণ প্রতিষ্ঠান মিয়াগাওয়া কেনসেটসু কনস্ট্রাকশন লিমিটেড। বাংলাদেশ সেতু বিভাগ ও পিপিপি কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে।
রাজধানীতে অনুষ্ঠিত অষ্টম বাংলাদেশ-জাপান যৌথ পিপিপি প্ল্যাটফর্মের সভায় ভোলা-বরিশাল ও শরীয়তপুর-চাঁদপুর সেতু প্রকল্পকে নতুন অগ্রাধিকার প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সভায় মিয়াগাওয়া কেনসেটসু কনস্ট্রাকশন লিমিটেড দুটি সেতু নির্মাণে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে।
ঢাকার চার পাশে ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত - নয়া দিগন্ত
রাজধানী ঢাকার চারপাশে ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেসরকারি উদ্যোগে ১১০ কিলোমিটার চক্রাকার নৌপথে এ বাস চলাচল করবে। ঢাকার চারপাশে চক্রাকার রুটটি গাবতলী থেকে শুরু করে আশুলিয়া, টঙ্গী, নারায়ণগঞ্জ, সদরঘাট ও বসিলা হয়ে পুনরায় গাবতলী পর্যন্ত হবে। গতকাল রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ঢাকার চারপাশের বৃত্তাকার নৌ পথ উন্নয়নসংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা - বাংলাদেশ প্রতিদিন
দীর্ঘদিনের দখল এবং হাজারো শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য সরাসরি নিঃসরণে ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদী আজ চূড়ান্ত অস্তিত্বসংকটে পতিত। নদীর পানি কালচে ও গন্ধযুক্ত হয়ে মাছসহ সব ধরনের জলজ প্রাণ হারিয়ে গেছে। বিশেষ করে পতিত ফ্যাসিস্ট সরকারের সময়ে বছরের পর বছর চলা দখলের কারণে কোথাও কোথাও নদীর সীমানাও বিলীন হতে বসেছে। শত বছর স্থায়ী হওয়ার কথা থাকলেও দুই-তিন বছরের মধ্যেই অনেক সীমানাপিলার গায়েব হয়ে গেছে। সাত বছর ধরে উচ্ছেদ অভিযান ও কয়েক হাজার কোটি টাকা খরচ করেও রক্ষা করা যাচ্ছে না নদীটি। তবে আশার কথা হলো, বর্তমান সরকার বুড়িগঙ্গাসহ রাজধানীর চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
জ্বালানি, সবজি ও সেবার ব্যয় বাড়িয়েছে মূল্যস্ফীতির চাপ - আমাদের সময়
দেশে
মূল্যস্ফীতির চাপ এখনও অব্যাহত রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে
(এপ্রিল-জুন) সার্বিক মূল্যস্ফীতি আবার বেড়ে গড়ে ৯.২১ শতাংশে উঠেছে, যা
আগের প্রান্তিকে ছিল প্রায় ৮.৮ শতাংশ। এই বৃদ্ধির পেছনে সবচেয়ে বেশি ভূমিকা
রেখেছে জ্বালানি খাত। পাশাপাশি সবজির দাম, প্রোটিনজাত
খাদ্যের মূল্য এবং পরিবহন-যোগাযোগ সেবার ব্যয়ও মূল্যস্ফীতিকে উঁচু পর্যায়ে ধরে
রাখতে সহায়তা করেছে।
\

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন