ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, মাদকজাতীয় সিরাপ ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ আগস্ট) ভোররাত থেকে সকাল পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে ব্যাটালিয়নের অধীনস্থ যাদবপুর, মেদিনীপুর, নিমতলা ও নতুনপাড়া বিওপি এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১২৩ বোতল ভারতীয় মদ ও সিরাপ, ৩৫২ পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং ১ হাজার ৯৫০ পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বাইসাইকেলও আটক করে বিজিবি।
বিজিবি সূত্র আরও জানায়, যাদবপুর বিওপির বেতবাড়িয়া এলাকা থেকে ২৭ বোতল মদ এবং মেদিনীপুর গ্রামের একটি আমবাগান থেকে দুটি বাইসাইকেলসহ ৭২ বোতল সিরাপ জব্দ করা হয়। এ ছাড়া নিমতলা বিওপির ঈশ্বরচন্দ্রপুর গ্রামের একটি মরিচখেত থেকে ২৪ বোতল সিরাপ ও ৩৫২ পিস ভায়াগ্রা এবং নতুনপাড়া বিওপির কলম মিয়ার আমবাগান থেকে ১ হাজার ৯৫০ পিস ওষুধ উদ্ধার করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন তৎপরতা অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন