সংবাদ

রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য অস্ট্রেলিয়ার ২৫ মিলিয়ন ডলার সহায়তা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০১:৫৩ পিএম

রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য অস্ট্রেলিয়ার ২৫ মিলিয়ন ডলার সহায়তা
ছবি : সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তায় আরও ২৫ দশমিক ২৫ মিলিয়ন (২ কোটি ৫২ লাখ ৫০ হাজার) অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর পদ্মা স্টেট গেস্ট হাউসে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউএনএইচসিআরের অন্তর্বর্তীকালীন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুলিয়েট মুরেকেইসোনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ও বহু সংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল বলেন, ‘মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক চাহিদা পূরণে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ। বাস্তুচ্যুত রোহিঙ্গারা মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফিরতে চান, তবে তার জন্য মিয়ানমারে অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। সেই সমাধান না হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া রোহিঙ্গাদের পাশে থাকবে।’

হাইকমিশনার সুসান রাইল জানান, এই নতুন অর্থায়ন মিয়ানমার ও বাংলাদেশে চলমান সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার ৩ বছর মেয়াদি ৩৭০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা প্যাকেজেরই অংশ। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়া রোহিঙ্গা সংকটে ১ দশমিক ২৫ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে। এই তহবিলের মাধ্যমে কক্সবাজারের ক্যাম্পগুলোতে সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসের কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধীদের সুরক্ষায় এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউএনএইচসিআর প্রতিনিধি জুলিয়েট মুরেকেইসোনি বলেন, ‘বিশ্বে নতুন নতুন মানবিক সংকট তৈরি হওয়ায় রোহিঙ্গা ইস্যুটি যেন বৈশ্বিক মনোযোগ থেকে হারিয়ে না যায়। অস্ট্রেলিয়ার এই ধারাবাহিক সহায়তা একটি শক্তিশালী বার্তা দেয় যে, বিশ্ব রোহিঙ্গাদের ভুলে যায়নি।’

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছেন। ২০২৪ সাল থেকে নতুন করে আরও প্রায় ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। চরম অর্থ সংকটে থাকা এই জনগোষ্ঠীর বিশাল একটি অংশ উন্নত জীবনের আশায় বিপজ্জনক সমুদ্র পাড়ি দিতে গিয়ে প্রাণ হারাচ্ছেন। ২০২৫ সালেই প্রায় ৯০০ রোহিঙ্গা নিখোঁজ বা মৃত্যুবরণ করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার এই সহায়তা রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য অস্ট্রেলিয়ার ২৫ মিলিয়ন ডলার সহায়তা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত