কিশোরগঞ্জের কুলিয়ারচরে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে পারভেজ মিয়া (৩০) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ মিয়া হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল একটি অটোরিকশা দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে যাচ্ছিল। পথে দাড়িয়াকান্দি এলাকায় পিকআপ ভ্যানটির একটি চাকার হাওয়া কম থাকায় চালক সড়কের পাশে গাড়ি থামিয়ে হাওয়া দিচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি মালবাহী ট্রাক একটি অটোরিকশাকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পুলিশের পিকআপটির ওপর উল্টে পড়ে। এতে গাড়ির ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তার মরদেহ উদ্ধার করেন।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন