সংবাদ

জুলাই দিবস ঘিরে সতর্ক অবস্থানে র‍্যাব

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ১২:৫৬ পিএম

জুলাই দিবস ঘিরে সতর্ক অবস্থানে র‍্যাব
ছবি : সংগৃহীত

বুধবার (৫ আগস্ট) পালিত হবে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’। এই দিবসকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব)।

মঙ্গলবার (৪ আগস্ট) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পাঠানো এক বার্তায় বলা হয়েছে, দিবসটি ঘিরে কোনো উগ্রবাদী গোষ্ঠী বা নিষিদ্ধ সংগঠন যাতে অনভিপ্রেত কোনো পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য গোয়েন্দা তৎপরতা, টহল কার্যক্রম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।

বার্তায় বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব নিয়মিতভাবে অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দিবসটি সামনে রেখে অন্যান্য বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এ লক্ষ্যে র‍্যাবের প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ কর্মএলাকার ঝুঁকি বিশ্লেষণ করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে।

অনুষ্ঠানস্থল, পদযাত্রা ও রোডমার্চের নির্ধারিত পথ এবং বিভিন্ন স্মৃতিস্তম্ভ এলাকায় সোমবার রাত থেকেই বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদাপোশাকে র‍্যাব সদস্যরাও দায়িত্ব পালন করবেন। স্থানীয় প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা কার্যক্রম চলবে।

র‍্যাব আরও জানায়, সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য কর্মকাণ্ড ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দিবসের সাত দিন আগে থেকেই বিভিন্ন জেলার অনুষ্ঠানস্থল ও স্মৃতিস্তম্ভে সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ঠেকাতে সাইবার নজরদারিও বাড়ানো হয়েছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা জানিয়েছে, দিবসটি উপলক্ষে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করবে বাহিনীটি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

জুলাই দিবস ঘিরে সতর্ক অবস্থানে র‍্যাব

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত