বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও পরীক্ষা সংস্থার (বিএসটিআই) অনুমোদন ছাড়া লোগো ব্যবহার এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘মিল্ক ভিটা'র নাম অনুকরণ করে আইসক্রিম বাজারজাত করার দায়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার হাসপাতাল রোড এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার ওই আইসক্রিম কারখানাটি দীর্ঘ দিন ধরে বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে লোগো ব্যবহার করে আসছিল। একই সঙ্গে ভোক্তাদের বিভ্রান্ত করতে সুপরিচিত ব্র্যান্ড ‘‘মিল্ক ভিটা'র নামের সঙ্গে মিল রেখে ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বাজারজাত করছিল। এসব জালিয়াতির প্রমাণ পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, বিএসটিআইয়ের লোগো জালিয়াতি ও প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম অনুকরণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। অপরাধের দায়ে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, আগামী এক মাসের মধ্যে বিএসটিআইয়ের প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করতে না পারলে কারখানাটি সিলগালা করে দেওয়া হবে। জনস্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন