নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে আতিকুর রহমান (৩০) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ঘুলহাড়িয়া খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আতিকুর উপজেলার কসবা ইউনিয়নের বনকুড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যার পর থেকেই আতিকুর রহমান নিখোঁজ ছিলেন। আজ সকালে পথচারীরা নদীর পাড় দিয়ে যাওয়ার সময় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় থানায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন