সংবাদ

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ০৩:২২ পিএম

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ছবি : সংবাদ

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মোক্তার আলীকে (৪৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিভানা খায়ের জেসি আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মোক্তার আলী নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর বাড়িরটেক এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৯ নভেম্বর রাতে ফাতেমা আক্তার রেখা নিজ বাসায় খুন হন। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদনে নিহতের মাথার পেছনে ও মুখে একাধিক আঘাতের চিহ্ন পাওয়ার কথা উল্লেখ করা হয়।

হত্যাকাণ্ডের পর নিহতের মা সাজেদা বেগম বাদী হয়ে জামাতা মোক্তার আলীকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। পুলিশ মোক্তারকে গ্রেপ্তার করলে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আবদুস সামাদ জানান, পরকীয়ার জেরে দ্বিতীয় স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে হত্যা করেছিলেন মোক্তার আলী। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মোক্তার আলীকে (৪৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিভানা খায়ের জেসি আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মোক্তার আলী নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর বাড়িরটেক এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৯ নভেম্বর রাতে ফাতেমা আক্তার রেখা নিজ বাসায় খুন হন। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদনে নিহতের মাথার পেছনে ও মুখে একাধিক আঘাতের চিহ্ন পাওয়ার কথা উল্লেখ করা হয়।

হত্যাকাণ্ডের পর নিহতের মা সাজেদা বেগম বাদী হয়ে জামাতা মোক্তার আলীকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। পুলিশ মোক্তারকে গ্রেপ্তার করলে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আবদুস সামাদ জানান, পরকীয়ার জেরে দ্বিতীয় স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে হত্যা করেছিলেন মোক্তার আলী। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত