সংবাদ

‘পাউন্ড’ দেওয়ার নামে প্রতারণা, গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ০৩:৩১ পিএম

‘পাউন্ড’ দেওয়ার নামে প্রতারণা, গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
পাউন্ডের লোভে বিস্কুট ও চরম প্রতারণার শিকার নারী। ছবি : সংবাদ

যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে অভিনব কায়দায় প্রতারণা করে এক গৃহবধূর কাছ থেকে স্বর্ণের দুল ও একটি স্মার্টফোন হাতিয়ে নিয়েছে একটি চক্র। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বাগআঁচড়া বাজারের কলেজ রোডে এই ঘটনা ঘটে।

প্রতারণার শিকার আছমা খাতুন (৩৮) ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের রাজবাড়ীয়া গ্রামের জলিল গাজীর স্ত্রী।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাগআঁচড়া বাজারে আসেন আছমা খাতুন। তিনি কলেজ রোডে পৌঁছালে তিনজনের একটি প্রতারক চক্র তার পথরোধ করে।

চক্রটির সদস্যরা অত্যন্ত বিনয়ী সুরে জানায়, তারা বিপদে পড়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের ‘পাউন্ড’ বিক্রি করতে এসেছে। কিন্তু নিরাপত্তার অভাবে তারা নির্দিষ্ট দোকানে যেতে পারছে না।

প্রতারকেরা ওই গৃহবধূকে প্রলুব্ধ করে বলে, তিনি যদি বিস্কুটের প্যাকেটে রাখা পাউন্ডটি নির্ধারিত দোকানে পৌঁছে দেন, তবে বিনিময়ে তাকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এই প্রলোভনে পড়ে রাজি হলে, প্রতারক চক্রটি জামানত বা ‘বিশ্বাসযোগ্যতার প্রমাণ’ হিসেবে আছমা খাতুনের কান থেকে ৫ আনা ওজনের স্বর্ণের দুল ও তার ব্যবহৃত মোবাইল ফোনটি জমা রাখতে বলে।

গৃহবধূ তাদের কথামতো দুল ও মোবাইল ফোন দিয়ে ব্যাগটি নিয়ে নির্দেশিত দোকানের দিকে রওনা হন। কিছু দূর যাওয়ার পর সন্দেহ হলে তিনি পেছনে ফিরে দেখেন প্রতারকেরা ততক্ষণে উধাও। পরে ব্যাগ খুলে দেখেন তাতে পাউন্ডের বদলে শুধু বিস্কুট রয়েছে। প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে ওই নারী কান্নায় ভেঙে পড়েন।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। স্থানীয় ব্যবসায়ীরা এ ধরনের প্রতারক চক্রকে দ্রুত গ্রেপ্তার করে খোয়া যাওয়া সম্পদ উদ্ধারের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

‘পাউন্ড’ দেওয়ার নামে প্রতারণা, গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত