সংবাদ

লৌহজংয়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ০২:০৫ পিএম

লৌহজংয়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ছবি : সংবাদ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ৫০টি ইয়াবাসহ পিয়াল হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার মৌছামান্দ্রা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পিয়াল হোসেন ঢাকা জেলার দোহার উপজেলার দক্ষিণ শিমুলিয়া গ্রামের বাবুল হোসেন ফকিরের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে সাতটার দিকে মৌছামান্দ্রা গ্রামের কবরস্থান গেট সংলগ্ন পাকা সড়কে বিশেষ অভিযান চালায় লৌহজং থানা-পুলিশ। অভিযানে পিয়াল হোসেনের দেহ তল্লাশি করে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম জানান, ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় পিয়াল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

লৌহজংয়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ৫০টি ইয়াবাসহ পিয়াল হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার মৌছামান্দ্রা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পিয়াল হোসেন ঢাকা জেলার দোহার উপজেলার দক্ষিণ শিমুলিয়া গ্রামের বাবুল হোসেন ফকিরের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে সাতটার দিকে মৌছামান্দ্রা গ্রামের কবরস্থান গেট সংলগ্ন পাকা সড়কে বিশেষ অভিযান চালায় লৌহজং থানা-পুলিশ। অভিযানে পিয়াল হোসেনের দেহ তল্লাশি করে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম জানান, ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় পিয়াল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত