সংবাদ

ধুনটে সাবেক যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি, ধুনট (বগুড়া)
প্রতিনিধি, ধুনট (বগুড়া)
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৮:০৯ পিএম

ধুনটে সাবেক যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২
ছবি : সংবাদ

বগুড়ার ধুনটে পৌর যুবলীগের সাবেক সভাপতি ও শীর্ষ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৩ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেন (৪৪) এবং সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার রৌহাবাড়ি এলাকার ফজলুল হক (৩৪)। পুলিশ জানিয়েছে, সোহরাব হোসেনের বিরুদ্ধে হত্যা, মাদক, জুয়া ও নাশকতাসহ বিভিন্ন থানায় অন্তত ১১টি মামলা রয়েছে। তিনি বিএনপি নেতার গাড়ি ভাঙচুর মামলারও অন্যতম আসামি।

ধুনট থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে প্রথমে ফজলুল হককে ২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোহরাব হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, সোহরাব হোসেন এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। তবে প্রতিবারই জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

ধুনটে সাবেক যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে পৌর যুবলীগের সাবেক সভাপতি ও শীর্ষ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৩ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেন (৪৪) এবং সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার রৌহাবাড়ি এলাকার ফজলুল হক (৩৪)। পুলিশ জানিয়েছে, সোহরাব হোসেনের বিরুদ্ধে হত্যা, মাদক, জুয়া ও নাশকতাসহ বিভিন্ন থানায় অন্তত ১১টি মামলা রয়েছে। তিনি বিএনপি নেতার গাড়ি ভাঙচুর মামলারও অন্যতম আসামি।

ধুনট থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে প্রথমে ফজলুল হককে ২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোহরাব হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, সোহরাব হোসেন এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। তবে প্রতিবারই জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত