সংবাদ

অনিবন্ধিত ৫ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ০৪:২৯ পিএম

অনিবন্ধিত ৫ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
ছবি : সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিবন্ধন ছাড়াই কার্যক্রম পরিচালনা ও অব্যবস্থাপনার অভিযোগে পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। বন্ধ ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো—আল জারা স্পেশালাইজড হাসপাতাল, লিলি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মেডিকো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, হলি সিটি প্রাইভেট হাসপাতাল এবং মা-মনি ডায়াগনস্টিক সেন্টার।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো দীর্ঘ দিন ধরে কোনো বৈধ নিবন্ধন ছাড়াই চিকিৎসা সেবা দিয়ে আসছিল। এ ছাড়া অভিযানে ল্যাব ও ওটি (অপারেশন থিয়েটার) ব্যবস্থাপনায় নানা অনিয়ম ও অব্যবস্থাপনা ধরা পড়ে। জনস্বার্থে ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে এই পাঁচটি প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

অভিযান শেষে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ‘স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন নিশ্চিত করা এবং রোগীদের মানসম্মত চিকিৎসা প্রদান আমাদের অগ্রাধিকার। যেসব প্রতিষ্ঠান নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিবন্ধন সম্পন্ন না করা পর্যন্ত এসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকবে।’

জনস্বার্থে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। এদিকে অনিবন্ধিত ও মানহীন ক্লিনিকগুলোর বিরুদ্ধে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

অনিবন্ধিত ৫ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত