মাঠের কাদা-মাটি আর রোদে পোড়া মুখগুলো আজ এক ছাদের নিচে। কারও হাতে আধুনিক কৃষি যন্ত্রপাতির তালিকা, কারও চোখে উদ্যোক্তা হওয়ার রঙিন স্বপ্ন। গাজীপুরের কালীগঞ্জে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরের চিত্রটি ছিল এমনই এক নতুন আশার। প্রচলিত কৃষিকে প্রযুক্তিনির্ভর ও লাভজনক ব্যবসায় রূপান্তরের লক্ষ্যে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জড়ো হয়েছিলেন শত শত প্রান্তিক কৃষক ও উদ্যোক্তা।
২০২৫-২০২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ আয়োজন করে।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিন সুলতানার সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ কর্মকর্তা মো. আক্তারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী। তিনি কৃষির যান্ত্রিকীকরণ, পুষ্টিমান নিশ্চিতকরণ, নারী উদ্যোক্তা সৃষ্টি এবং আধুনিক বাজার ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার ও সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ। তারা কৃষিতে দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, পৌর বিএনপির সদস্যসচিব ইব্রাহিম প্রধান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা আক্তার ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাসান আলীসহ বিভিন্ন ব্লকের কর্মকর্তা ও কৃষকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আদর্শ কৃষক ও সফল নারী উদ্যোক্তারা তাদের জীবনসংগ্রাম ও সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরলে অডিটোরিয়ামে এক অনুপ্রেরণামূলক পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন