সংবাদ

সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ আগুন

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ০৩:৪২ পিএম

সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ আগুন
ছবি : সংবাদ

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ‘ব্লিস হাসপাতাল’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুরো হাসপাতাল ভবন ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। বর্তমানে উদ্ধার কার্যক্রম ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, আগুন লাগার পর আতঙ্কিত হয়ে রোগী ও স্বজনরা ছোটাছুটি শুরু করেন। ধোঁয়া ও হুড়োহুড়িতে নারী, শিশু ও বয়স্ক রোগীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। আহতদের হাসপাতালে নিতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একাধিক দল কাজ করছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, তবে প্রচুর ধোঁয়ার কারণে কাজ করতে বেগ পেতে হচ্ছে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোপুরি কাজ শেষ হওয়ার পর তদন্ত সাপেক্ষে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ আগুন

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত