সংবাদ

গড়াই নদে ছলাৎ ছলাৎ, দু’পাড়ে মহামিলন

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

গড়াই নদে ছলাৎ ছলাৎ, দু’পাড়ে মহামিলন
কুষ্টিয়ার গড়াই নদে শুরু হওয়া নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে দু’পাড়ে ভিড়।

মাঝি-মাল্লাদের তালে তালে সুরে সুরে হল্লা আর একই তালে বাইচ নৌকার বৈঠার ছলাৎ-ছলাৎ শব্দে মুখরিত কুষ্টিয়া শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গড়াই নদে এখন উৎসব বিরাজ করছে। নদের ঘোড়াইঘাটে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এদিনে কুষ্টিয়াসহ বিভিন্ন জেলার সাতটি দল অংশ নেয়। হাজার হাজার মানুষ নদীর দুই পাড়ে দাঁড়িয়ে এ প্রতিযোগিতা উপভোগ করেন। 

শিশু, মহিলাসহ সব শ্রেণির মানুষের ভিড়ে গড়াইয়ের দুই পাড়ে এক মহামিলন মেলা লক্ষ করা যায়। এ নৌকা বাইচ দেখতে আশপাশের গ্রামের বাড়িতে দূরদুরান্ত থেকে আত্মীয়স্বজনরাও এসেছেন দুই দিন আগেই।

বাইচের নৌকা

দীর্ঘ চার বছর বিরতির পর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের পর মাঝি-মাল্লাদের হেইও রে হেইও বোল আর দাঁড়ের ছলাৎ-ছলাৎ শব্দে মুখর হয়ে ওঠে গড়াই নদের দুই পাড়।

এর আগে ২০২২ সালে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই নদে। দীর্ঘ বিরতির পর আবারও এই নৌকা বাইচের আয়োজন ঘিরে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। তারা দল বেঁধে ভিড় করেছেন নদীর দুই পাড়ে। এই আয়োজনে অংশ নিতে পেরে খুশি মাঝি-মাল্লারাও।

বাইচের নৌকা

আয়োজক কমিটির সভাপতি ইমরান হোসেন ইউনুসের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও বিশেষ অতিথি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। উদ্বোধনী দিনে কুষ্টিয়াসহ বিভিন্ন জেলার সুসজ্জিত নৌকা নিয়ে সাতটি দল অংশ নেয়।

নৌকা বাইচ দেখতে ভিড়

আয়োজকরা জানিয়েছেন, মাদকসহ নানা নৈতিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতেই তারা গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার আয়োজন করেছেন। কুষ্টিয়া ছাড়াও দেশের বিভিন্ন জেলার বাইচ নৌকা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

নৌকা বাইচে অংশগ্রহণকারীরা

আগামী রোববার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতা। অংশগ্রহণকারীরা পুরস্কার হিসেবে পাবেন মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

গড়াই নদে ছলাৎ ছলাৎ, দু’পাড়ে মহামিলন

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত