সংবাদ

পদ্মা নদীতে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ধ্বংস

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ০৯:৪৬ পিএম

পদ্মা নদীতে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ধ্বংস
ছবি : সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে মৎস্য আইন বাস্তবায়নে চালানো যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দিনব্যাপী নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়।

অভিযানে ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এবং প্রায় ৫ হাজার মিটার দৈর্ঘ্যের কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব জাল স্থানীয়দের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, ‘অবৈধ এসব জাল ব্যবহারের ফলে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হচ্ছে।’

নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই মৎস্য কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

পদ্মা নদীতে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ধ্বংস

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে মৎস্য আইন বাস্তবায়নে চালানো যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দিনব্যাপী নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়।

অভিযানে ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এবং প্রায় ৫ হাজার মিটার দৈর্ঘ্যের কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব জাল স্থানীয়দের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, ‘অবৈধ এসব জাল ব্যবহারের ফলে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হচ্ছে।’

নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই মৎস্য কর্মকর্তা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত